LogoHormuzan

বিজ্ঞাপন বিতর্কে দুই লাখ ফলোয়ার হারালেন সিডনি সুইনি

আবারও বিতর্কে জড়ালেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। গেমনির্ভর বেটিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনটিতে অনেকটা নগ্ন অবস্থায় পারফর্ম করেছেন এই তারকা। বিজ্ঞাপনটি প্রকাশের পর ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি, পড়েছেন তুমুল সমালেচনায়।

১৭ সেপ্টেম্বর, ২০২৬2 views
বিজ্ঞাপন বিতর্কে দুই লাখ ফলোয়ার হারালেন সিডনি সুইনি
Daily Muktimarg

আবারও বিতর্কে জড়ালেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। গেমনির্ভর বেটিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনটিতে অনেকটা নগ্ন অবস্থায় পারফর্ম করেছেন এই তারকা। বিজ্ঞাপনটি প্রকাশের পর ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি, পড়েছেন তুমুল সমালেচনায়।

সম্প্রতি একটি স্পোর্টস বেটিং প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে হলিউড অভিনেত্রী সিডনি সুইনির খোলামেলা উপস্থাপন নিয়ে আপত্তি তুলেছেন সমালোচকরা। কেউ কেউ অভিযোগ করেছেন— এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন প্রকাশের পর প্রথম তিন দিনে তার অনুসারী কমেনি, বরং প্রায় ৫০ হাজার বেড়েছিল। এরপরই বদলে যায় চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের হিসাবে, রবিবার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন, পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

অলিম্পিক ক্রীড়াবিদরা এ বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, এ বিজ্ঞাপন প্রচারে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতাকে আরও উসকে দেওয়া হয়েছে।

তবে এই বিতর্ক নিয়ে সিডনি সুইনি বলেন, ‘প্রচারণাটি ছিল একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা। ধারণাটি সহজ—সব কোলাহল সরিয়ে পুরো মনোযোগ খেলাধুলার দিকে দেওয়া। প্রচারণাটিতে আত্মবিশ্বাস, রসিকতা ও খেলাচ্ছলে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে।’