একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। পরে চিঠিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে শোকজ নোটিশে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের এপ্রিলে বিভিন্ন অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। তবে প্রায় এক বছর পর তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে পুনরায় দলে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার নতুন করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি আবারও সাময়িক অব্যাহতির মুখে পড়লেন।

