LogoHormuzan

জীবনে উত্থান-পতন আসবেই: পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বার্তা দিয়েছেন, জীবনে উত্থান-পতন আসবেই। তবে কঠিন সময় যেন, মানুষের ভেতরের আলোকে ম্লান করে দিতে না পারে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬11 views
জীবনে উত্থান-পতন আসবেই: পূর্ণিমা
Daily Muktimarg

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বার্তা দিয়েছেন, জীবনে উত্থান-পতন আসবেই। তবে কঠিন সময় যেন, মানুষের ভেতরের আলোকে ম্লান করে দিতে না পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে এই উপলব্ধির কথা জানান পূর্ণিমা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।” 

পূর্ণিমার এই কথায় উঠে এসেছে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের শক্তি ও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান। জীবনের কঠিন সময়কে অস্বীকার না করে, তার মধ্যেও নিজের আলো জ্বালিয়ে রাখার কথাই বলেছেন এই অভিনেত্রী। 

অভিনেত্রীর এমন বার্তায় সাড়া দিয়েছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় পূর্ণিমা। সেখানে নিজের ছবি, কাজের খবর ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। 

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি পড়তেন নবম শ্রেণিতে। এরপর দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী।