LogoHormuzan

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ জোহেইরি মোলা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর খেতাব জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা।

৬ সেপ্টেম্বর, ২০২৬3 views
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ জোহেইরি মোলা
Daily Muktimarg

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর খেতাব জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। বিজয়ী মোলাকে মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামে স্থানীয় সময় রাত ৯টায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে।

বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই খেতাব জেতা জোহাইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। ‘ভয়েস অব টুমোরো’ নামে তাঁর একটি উদ্যোগ আছে, যার মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো।

ইতিহাসে দ্বিতীয় বারের মতো ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা। এর আগে ১৯৮২ সালে প্রথমবারের মতো ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন মারিয়াসেলা আলভারেজ।

চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে প্রশ্ন করা হয়, ‘আপনি আপনার দেশে কোন “বিউটি উইথ আ পারপাস” উদ্যোগটি নিয়েছেন? মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে সেটি আরও ভালোভাবে করবেন?’

জবাবে মোলা বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোই আমার বিউটি উইথ আ পারপাস উদ্যোগ। আমি বিশ্বাস করি, ইংরেজি ভাষা জানলে তাদের জন্য বড় বড় সুযোগের দরজা খুলে যেতে পারে। আমি মিস ওয়ার্ল্ডের অন্য প্রতিযোগীদের সঙ্গে আলোচনা করে বলছিলাম যে এই দক্ষতার কারণেই আমরা আজ এখানে আসতে পেরেছি।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্য দিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।