LogoHormuzan

কাজে ফিরতে চান তানিয়া বৃষ্টি

সুন্দর মার্জিত ও সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে হঠাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

৩ সেপ্টেম্বর, ২০২৬3 views
কাজে ফিরতে চান তানিয়া বৃষ্টি
Daily Muktimarg

সুন্দর মার্জিত ও সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে হঠাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় এবং সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

দ্বিতীয় সার্জারি সফল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি সার্জারি করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর।

এরপর কেটে গেছে কয়েক মাস। ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন–এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?

সুখবর হলো, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগির কাজে ফিরতে পারবেন তিনি।

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও দেখা যাচ্ছে তাকে।

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে চান তানিয়া বৃষ্টি। তার সুস্থতার খবরে ভক্তরাও খুশি।