টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী দুই বাংলাতেই সমান জনপ্রিয়। ব্যক্তিজীবনকে বরাবরই আড়াল রেখেছেন এই নায়িকা। সম্প্রতি গুঞ্জন চলছে, চলতি বছরই বিয়ে করতে চলেছেন মিমি।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ে করবেন মিমি। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায় অন্তত তেমনই গুঞ্জন। যদিও মিমির তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের দিনক্ষণ নয়, পাত্রও। টলিপাড়ার সঙ্গে তার কোনো যোগ নেই বলেই খবর। শোনা যাচ্ছে, নায়িকার হবু স্বামী পেশায় নৌ বাহিনীর কর্মকর্তা।
মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলিকে কখনো বিশেষ গুরুত্ব দেননি।

