LogoHormuzan

‘টেনিস হল অব ফেমে’ রজার ফেদেরার

আইল্যান্ডের নিউপোর্টে ইন্টারন্যাশনাল ‘টেনিস হল অব ফেমে’ স্থান পেয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। বিশেষ এই সম্মান পাওয়ার পর বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুইস কিংবদন্তি।

৩০ আগস্ট, ২০২৬6 views
‘টেনিস হল অব ফেমে’ রজার ফেদেরার
Daily Muktimarg

আইল্যান্ডের নিউপোর্টে ইন্টারন্যাশনাল ‘টেনিস হল অব ফেমে’ স্থান পেয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। বিশেষ এই সম্মান পাওয়ার পর বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুইস কিংবদন্তি।

২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা স্মরণ করে বক্তব্য দেন, যা বলতে গিয়ে বেশ কয়েকবার তার চোখে পানি চলে আসে। তিনি বলেন,‘এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। তারা এটিকে হল অব ফেম বলে, কিন্তু খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এমন কিছু করে জীবন কাটানো, যেটি আমি ভালোবাসি।’

সুইস এই তারকা পুরুষদের মধ্যে রেকর্ড আটবার উইম্বলডন শিরোপা জিতেছেন এবং ৩১০ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে ছয়টি, ইউএস ওপেনে পাঁচটি এবং ফ্রেঞ্চ ওপেনে একটি শিরোপা জিতেছেন। ২০২২ সালে অবসর নেওয়ার সময় তার নামের পাশে ছিল ১০৩টি এটিপি ট্যুর শিরোপা।

৪৫ বছর বয়সী ফেদেরার তার কোচ, চিকিৎসক এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। তাদের মধ্যে স্ত্রী মিরকাও ছিলেন, যিনি তাকে মঞ্চে নিয়ে আসেন।

ফেদেরার টেনিস ইতিহাসের মাত্র আটজন পুরুষ খেলোয়াড়ের একজন, যারা একক ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতেছেন। তিনিই টেনিস ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড়, যিনি ২০টি মেজর একক শিরোপা জিতেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থান টানা ২৩৭ সপ্তাহ ধরে রাখার রেকর্ডও তার। ক্যারিয়ারে মোট ৩১০ সপ্তাহ তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন।

ফেদেরার জানান, হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া শুধু তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকানোর সুযোগ নয়, বরং খেলাটির ভবিষ্যতের দিকেও তাকানোর সুযোগ, ‘একসময় আমরা সবাই কোর্ট ছেড়ে চলে যাব, কিন্তু খেলাটি বিকশিত হতে থাকবে। আমি আশা করি, খেলোয়াড়েরা হৃদয়ে তরুণ থাকবেন এবং নিজেদের সত্যিকারের স্বরূপের প্রতি সৎ থাকবেন।’