জর্ডান ও অধিনায়ক জো রুটের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানকে তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
১৩০ রানের লক্ষ্যে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ইংল্যান্ডের। পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস ইনিংসের প্রথম ওভারেই বেন ডাকেট ও এমিলিও গেকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান। শূন্য রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।
তবে সেখান থেকে জো রুট ও জর্ডানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন।
১৯তম ওভারে নিজের ৬৯তম টেস্ট হাফ-সেঞ্চুরি তুলে নেন রুট। একই সঙ্গে এজবাস্টনে এক হাজার টেস্ট রানের মাইলফলকও স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক। এরপর ২২তম ওভারে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জর্ডান। শেষ পর্যন্ত ২৫তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ ইমরানের বলে কভার দিয়ে সিঙ্গেল নিয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ব্যাটার।
রুট অপরাজিত থাকেন ৬২ রানে।আর জর্ডানের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৬ বলে ৫৯ রান।
এজবাস্টনের এই জয়ের মাধ্যমে নিজেদের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।

