LogoHormuzan

মেসির শততম গোলে ৪র্থ শিরোপা জিতল ইন্টার মায়ামি

লিওনেল মেসি মানেই ইতিহাস ও রেকর্ডের স্বপ্নযাত্রা। মায়ামির হয়ে ১০০তম গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার রাতে জাদুকরী পারফর্ম্যান্সে ইন্টার মায়ামিকে জেতালেন ক্যাম্পিওনেস কাপের শিরোপা।

১৭ সেপ্টেম্বর, ২০২৬3 views
মেসির শততম গোলে ৪র্থ শিরোপা জিতল ইন্টার মায়ামি
Daily Muktimarg

লিওনেল মেসি মানেই ইতিহাস ও রেকর্ডের স্বপ্নযাত্রা। মায়ামির হয়ে ১০০তম গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার রাতে জাদুকরী পারফর্ম্যান্সে ইন্টার মায়ামিকে জেতালেন ক্যাম্পিওনেস কাপের শিরোপা।

লিওনেল মেসির আগমনের পর থেকেই ইন্টার মিয়ামি এগিয়ে চলেছে নতুন ছন্দে। মাত্র তিন বছরেই ঘরে তুললো চতুর্থ ট্রফি। বুধবার রাতে লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।

লিওনেল মেসির ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি গৌরবোজ্জ্বল মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে শততম গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। ক্লাব বা জাতীয় দলের হয়ে এটিই মেসির দ্রুততম ১০০ গোল। বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলেছেন ১৭৪ ম্যাচ।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই লিগজয়ীদের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিয়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে। ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। পরে ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে মিয়ামির ব্যবধান ২-০ করেন ক্যাসেমিরো। তাতেই আরেকটি শিরোপা নিশ্চিত হয় ইন্টার মায়ামির। মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক দ্বৈরথের এই শিরোপা এবারই প্রথম জয়ের স্বাদ পেল মায়ামি।

মায়ামির হয়ে মেসি প্রথম শিরোপা জিতেছেন ২০২৩ সালে, লিগস কাপ। পরের বছর সাপোর্টার্স শিল্ড। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। ক্লাব ও দেশের হয়ে মেসির মোট গোল এখন ৯২৯টি। পাশাপাশি ফুটবল ক্যারিয়ারে রেকর্ড ৪৯তম শিরোপা উঁচিয়ে ধরলেন এই আর্জেন্টাইন মহাতারকা।