LogoHormuzan

শীর্ষে ফিরলেন কায়রন পোলার্ড

স্বীকৃত টি-টোয়েন্টিতে আবারও শীর্ষে ফিরলেন কায়রন পোলার্ড। বর্তমানে জশ বাটলারকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান পোলার্ড।

২৭ আগস্ট, ২০২৬4 views
শীর্ষে ফিরলেন কায়রন পোলার্ড
Daily Muktimarg

স্বীকৃত টি-টোয়েন্টিতে আবারও শীর্ষে ফিরলেন কায়রন পোলার্ড। বর্তমানে জশ বাটলারকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান পোলার্ড।

গতকাল ২৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে রাজত্ব ফিরে পেয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। সংক্ষিপ্ত সংস্করণে তার মোট রান এখন ১৪ হাজার ৯২১।

দ্বিতীয়স্থানে থাকা বাটলারের সংগ্রহ ১৪ হাজার ৮৯০। সিংহাসন ফিরে পাওয়ার আগে ৩৫ রানে পিছিয়ে থাকা পোলার্ড এখন ৩১ রানে এগিয়ে।

ব্রায়ান লারা স্টেডিয়ামে কীর্তি গড়ার রাতটা অবশ্য জয়ে রাঙাতে পারেননি পোলার্ড। সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স।

এতে ৩৬ রানের জয় পেয়েছে সেন্ট লুসিয়া। ২৫০.০০ স্ট্রাইকরেটে ৬ চার ও ৫ ছক্কার ইনিংসে শুধু ব্যবধান কমিয়েছেন পোলার্ড। প্রতিপক্ষের হয়ে ৬১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার টিম সেইফার্ট হয়েছেন ম্যাচসেরা ।