LogoHormuzan

কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সেই কঠিন সময় এখনো ভুলতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

২৫ আগস্ট, ২০২৬6 views
কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি
Daily Muktimarg

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সেই কঠিন সময় এখনো ভুলতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অভিনেত্রী বলেন, পুরো ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলেছিল। এর প্রভাব পড়েছিল তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনেও।

নোরার দাবি, ওই সময় তাকে একাধিক বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমূলক কাজ থেকে বাদ দেওয়া হয়। বিতর্কের জেরে একের পর এক কাজ হারাতে থাকায় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছিল।

অভিনেত্রী আরও বলেন, ‘ওই সময়টা কোনো দিন ভুলব না। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম।

এই মামলার তদন্তের সময় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন নোরা। 

তিনি বলেন, ‘প্রায় দুই বছর ধরে চলা সেই সময়টা ছিল অত্যন্ত ভয়ংকর। আমি সত্যিই কোনো সাহায্য পাইনি। কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব, বুঝতে পারছিলাম না।’

নোরার কথায়, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার সময় তিনি নিজেকে ভীষণ একা, বিভ্রান্ত ও অসহায় মনে করতেন। মানুষের নানা মন্তব্য ও আচরণও তাকে গভীরভাবে আঘাত করেছিল।

তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে আবারও কাজে ব্যস্ত হয়েছেন এই অভিনেত্রী। আগামীতে তাকে দেখা যাবে ‘কাঞ্চনা ৪’ সিনেমায়।