LogoHormuzan

‘রংপুরে চার জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছ’

রংপুর মহানগরের মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যসহ চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

২৪ আগস্ট, ২০২৬6 views
‘রংপুরে চার জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছ’
Daily Muktimarg

রংপুর মহানগরের মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যসহ চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাদের মুখের কাছে পাওয়া তরল পদার্থ কোনো রাসায়নিক নয়। মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখের রং ও চেহারায় পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস।

সোমবার (২৪ আগস্ট) বাবলু কুমার বিশ্বাস বলেন, ‘মরদেহ যখন পচে ওঠে, তখন পোশাকের বাইরের অংশগুলো অনেক সময় কালো দেখায়। তবে ওটা কোনো ধরনের কেমিক্যাল বার্ন বা ছিল না।’

হত্যার বিষয়ে বাবলু কুমার বিশ্বাস বলেন, ‘শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। তবে ধস্তাধস্তির ফলে বিভিন্ন জায়গায় একটু আঘাত আছে।’

এর আগে গণপতি চক্রবর্তীর ও তাঁর পরিবারের তিন সদস্যসহ চারজনের মরদেহ উদ্ধারের পর তাঁদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায় পুলিশ। নিহতদের মুখ ‘বীভৎস’ ছিল বলেও জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, মরদেহে কোনো কেমিক্যাল বার্নের চিহ্ন নেই। পচন প্রক্রিয়ায় রক্ত ও শরীরের টিস্যুর পরিবর্তনের কারণেই মুখ কালচে ও বীভৎস দেখিয়েছে।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ছিলেন পরিবারের অভিভাবক। স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম ও মেয়ে প্রর্থীকে নিয়ে ছিল তাঁর সংসার। গত শনিবার রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে তাঁদের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার রাতে পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টায় নগরীর দখিগঞ্জ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। গত শনিবার রাতেই প্রতিবেশী সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ তাঁদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।