LogoHormuzan

বাড়ল সয়াবিন তেলের দাম

আবারও দেশের বাজারে বাড়ালো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ সেপ্টেম্বর, ২০২৬3 views
বাড়ল সয়াবিন তেলের দাম
Daily Muktimarg

আবারও দেশের বাজারে বাড়ালো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে বিদ্যমান মূল্য নিয়ে আলোচনা করা হয়।

নতুন নির্ধারিত দামে এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা। ফলে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের অতিরিক্ত ৫ টাকা গুনতে হবে। অন্যদিকে পাম অয়েলের দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ১৯৫ টাকা থেকে ৪ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম হয়েছিল ১৯৯ টাকা।

এবার কয়েক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। নতুন এই মূল্য সমন্বয়ের ফলে সয়াবিন তেলের বাড়তি দামের চাপ পড়বে ভোক্তাদের ওপর।