LogoHormuzan

ইউক্রেন যুদ্ধ সমাপ্তের ইঙ্গিত দিলেন পুতিন

রাশিয়ার সুদূর পূর্বে একটি অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ সমাপ্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

৩ সেপ্টেম্বর, ২০২৬4 views
ইউক্রেন যুদ্ধ সমাপ্তের ইঙ্গিত দিলেন পুতিন
Daily Muktimarg

রাশিয়ার সুদূর পূর্বে একটি অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ সমাপ্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার একটি অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশ একটি শান্তি নিষ্পত্তিতে সমর্থন দিতে প্রস্তুত।

পুতিন বলেছেন, “তবে শেষ পর্যন্ত, এই সমস্যার সমাধান অবশ্যই সংঘাতে জড়িত দেশগুলোকেই করতে হবে — রাশিয়া ও ইউক্রেন। একটি মীমাংসায় অবদান রাখার চেষ্টা করছেন এমন প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। কোনো সম্ভাবনা কি আছে? আমার মতে, হ্যাঁ, আছে।”

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভে সাংবাদিকদের বলেছেন, “আমি বিশ্বাস করি যে, বিশ্বের বিভিন্ন রাজধানীতে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততার এই সক্রিয় পর্যায় ফিরে আসার সাথে সাথে শান্তি প্রচেষ্টায় এখন একটি নতুন গতিশীলতা আসবে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাতের সাড়ে চার বছর পর, রাশিয়া ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী মূল্যায়ন করা বিরল। তারা সর্বশেষ ফেব্রুয়ারিতে মার্কিন মধ্যস্থতায় আলোচনায় মিলিত হয়েছিল।

তবে, পুতিন বা সিবিয়া কেউই অগ্রগতির প্রত্যাশার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। বরং ক্রেমলিনের নেতা বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ড একটি বাধা সৃষ্টি করেছে।

একটি প্রশ্নের জবাবে পুতিন বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলা এবং ‘বেসামরিক বিমানের ওপর হামলার হুমকির খবর’ হলো ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কাজ’, যা তার মতে ‘দ্বিপাক্ষিক শান্তি আলোচনার সম্ভাবনাকে জটিল করে তুলেছে।’