LogoHormuzan

শীঘ্রই খুলছে না হরমুজ প্রণালি

ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালি পুনরায় খোলার তেমন কোনো সম্ভাবনা নেই। 

১৩ সেপ্টেম্বর, ২০২৬3 views
শীঘ্রই খুলছে না হরমুজ প্রণালি
Daily Muktimarg

ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালি পুনরায় খোলার তেমন কোনো সম্ভাবনা নেই। 

শনিবার আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের এক সোর্স জানিয়েছে, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার ভিত্তি তৈরি হয়েছে।

সূত্রটি জানিয়েছে, এই সমঝোতা হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি পদক্ষেপ। তবে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে কিনা তা নির্ভর করছে তেহরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের মানা না মানার ওপর। 

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। সেইসঙ্গে সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগত এই নৌপথটি বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান।

ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।

সূত্রগুলো আরও বলেছে, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। প্রণালিটি কবে খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং ইরানের মূল্যায়নের ওপর।

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়ে যায়।