LogoHormuzan

ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টা পাকিস্তানের

ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল তেহরান সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকির বার্তা বহন করেনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

২৫ আগস্ট, ২০২৬30 views
ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টা পাকিস্তানের
Daily Muktimarg

ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল তেহরান সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকির বার্তা বহন করেনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, গণমাধ্যমের কিছু প্রতিবেদনের বিপরীতে আসিম মুনির তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকিমূলক বা এ ধরনের কোনো বার্তা নিয়ে আসেননি।

সূত্রটি আরো জানায়, আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে ইরানের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলোতে ফিরে যাওয়ার বিষয়টিও ছিল।

সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা, মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানি সূত্রের দাবি, বৈঠকে তেহরান যে শর্তগুলো উপস্থাপন করেছে, পাকিস্তানের পক্ষ এখন সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি