LogoHormuzan

নতুন পে স্কেলের হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব নয়। তবে বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন নিয়ে হিসাব-কিতাব করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

২৪ আগস্ট, ২০২৬6 views
নতুন পে স্কেলের হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী
Daily Muktimarg

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব নয়। তবে বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন নিয়ে হিসাব-কিতাব করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’

দুই ধাপে বেতন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব–কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্ব স্পেসটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না।’

চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা ঠিক থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে।’