LogoHormuzan

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে এক হাজার ২৩১ শিশু জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

১ সেপ্টেম্বর, ২০২৬5 views
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে এক হাজার ২৩১ শিশু জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭২ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮০ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৩৮৪ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।