LogoHormuzan

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৭ সেপ্টেম্বর, ২০২৬3 views
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় ২৫২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রাজশাহীতে ১০২ জন, রংপুরে ৩৫ জন এবং সিলেটে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।