LogoHormuzan

এলপিজির দাম কমল

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে।

২ সেপ্টেম্বর, ২০২৬3 views
এলপিজির দাম কমল
Daily Muktimarg

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি জানায়, ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। পরে আগস্ট মাসে ৭০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৫৯৮ টাকা।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দামও নির্ধারণ করেছে বিইআরসি। এ ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা ৩০ পয়সা।