LogoHormuzan

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

বর্তমানে দেশের ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

২৫ আগস্ট, ২০২৬6 views
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
Daily Muktimarg

বর্তমানে দেশের ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 

বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬২ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৩১ জন। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩৮১ জন। এছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, ময়মনসিংহে ৭১ জন এবং রাজশাহীতে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।