LogoHormuzan

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

৩১ আগস্ট, ২০২৬5 views
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একদিনে চলতি বছরে সর্বোচ্চ ১১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। সবশেষ চারজনসহ ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, সিলেট বিভাগে একজন এবং রংপুর বিভাগে ৭ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ৫৪ জন নারী এবং একজন অজ্ঞাত।