LogoHormuzan

ডেঙ্গুতে চারজনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

৩ সেপ্টেম্বর, ২০২৬3 views
ডেঙ্গুতে চারজনের মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন শিশু এবং বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১১১ জনের মধ্যে নারী ৬১ জন, যা মোট মৃত্যুর ৫৫ শতাংশ। অন্যদিকে পুরুষের সংখ্যা ৫০ জন, অর্থাৎ ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে মারা গেছেন ১৬ জন। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় ১৯ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে আট এবং রাজশাহীতে চারজন মারা গেছেন। রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী।