LogoHormuzan

৭০০ মার্কিন পণ্যে কানাডার শুল্ক আরোপ

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক মার্কিন পণ্যের ওপর আরোপ করেছে কানাডা। এই পাল্টা শুল্ক ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন ৭০০ট পণ্যের ওপর ১৫ শতাংশ, ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

২৫ আগস্ট, ২০২৬4 views
৭০০ মার্কিন পণ্যে কানাডার শুল্ক আরোপ
Daily Muktimarg

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক মার্কিন পণ্যের ওপর আরোপ করেছে কানাডা। এই পাল্টা শুল্ক ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন ৭০০ট পণ্যের ওপর ১৫ শতাংশ, ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শিল্পখাতগুলোর জন্য আর্থিক সহায়তার ক্ষেত্রে, কানাডা ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডীয় ডলারের একটি নতুন ও বর্ধিত প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য সহায়তা, কোম্পানিগুলোর নগদ অর্থের প্রবাহে অর্থায়নের একটি উৎস এবং নতুন শুল্কের কারণে ঝুঁকিতে পড়তে পারে এমন শ্রমিকদের জন্য সহায়তা।

শুল্ক এড়ানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় আমদানির ওপর নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

নতুন শুল্কগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কানাডার ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর এর প্রভাব ন্যূনতম থাকে এবং এটি যুক্তরাষ্ট্রের ওপরও প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

জানা যায়, ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র ও পোশাকের মতো কিছু গুরুত্বপূর্ণ খাতের ওপর ৫০ শতাংশ শুল্ক, পনির, গৃহস্থালি সরঞ্জাম ও কিছু সামুদ্রিক খাবারের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।