LogoHormuzan

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল পাসের সুপারিশ

৫ সেপ্টেম্বর, ২০২৬5 views
ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল পাসের সুপারিশ
Daily Muktimarg

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংশোধন আকারে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মুশফিকুর রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।