LogoHormuzan

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

৮ সেপ্টেম্বর, ২০২৬8 views
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬ শিশু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৫৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৮৩৫ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৪০ হাজার ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।