LogoHormuzan

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এনসিপির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

২১ আগস্ট, ২০২৬6 views
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এনসিপির অভিনন্দন
Daily Muktimarg

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন জানানো হয়।

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন না করাকে বিএনপির প্রতারণা বলে অভিযোগ এনেছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি মুখে এক কথা বলেছে, কাজে আরেকটি করেছে।