LogoHormuzan

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে আরও দুই মামলায় জামিন পেয়েছেন।

৬ সেপ্টেম্বর, ২০২৬3 views
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ
Daily Muktimarg

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে আরও দুই মামলায় জামিন পেয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের রায় দেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছিল। ওই দুই মামলায় হাইকোর্ট রুল মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন।

তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এই মুহূর্তে কারামুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।